Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আম্পায়ার নাদির শাহ

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দীর্ঘ দিন ধরে ক্যান্সারে আক্রান্ত আম্পায়ার নাদির শাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় দিকে মারা গেছেন এই আম্পায়ার।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নাদির শাহর বড় ভাই জাহাঙ্গীর শাহ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) জুমার পর তার জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

পরিবার সূত্র থেকে জানা যায় দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন দেশের ক্রিকেটের সুপরিচিত মুখ আম্পায়ার নাদির শাহ। শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তারদের পরামর্শ মেনে কয়েক মাস স্বাভাবিক ছিলেন তিনি বরেণ্য এই আম্পায়ার।

এমনকি ডাক্তাররা তাকে আম্পায়ারিংয়ে ফেরার জন্য পরামর্শও দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে খাওয়াদাওয়া কমিয়ে দেন তিনি। এতে শরীরে প্রোটিনের পরিমাণ কমে যায়।

মাসখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নাদির শাহর কয়েকটি ছবি ভেসে বেড়াচ্ছিল। যা ক্রিকেট অনুরাগী মহলে বেশ নাড়া দেয়। জীর্ণ-শীর্ণ শরীর, হাত ও পা শুকিয়ে গেছে, যা চোখ ভিজিয়ে দেওয়ার মতো। ২০১৯ সালের অক্টোবরে জাতীয় লিগের ম্যাচ পরিচালনা করার সময় মাঠেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি, ধরা পড়ে ক্যানসার।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button