Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাজনদুর্ভোগ

বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দু্র্ভোগে অনেক মানুষ

দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে,পদ্মা, মেঘনা,যমুনা,ধলেশ্বরী,আত্রাইসহ ৯টি নদ-নদীর ১২টি পয়েন্টে এখনো পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দি রয়েছে এসব এলাকার লাখো মানুষ।

পানি কমতে থাকায় বন্যা কবলিত বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। অনেক স্থানে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধ করা হয়েছে। নদী তীরবর্তী এলাকার হাজারো মানুষ পানি বন্দি হয়ে পরেছে। তলিয়ে গেছে ফসলি জমি,রাস্তাসহ ঘরবাড়ী। যার ফলে দূর্ভোগে পরেছে এসব অঞ্চলের বাসিন্দারা।

গো খাদ্য সংকট দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকায়। ফলে বিপাকে পরেছে সেখানকার গৃহ পালিত প্রানীরা।  এছাড়া বিভিন্ন পানি বাহিত রোগের আশংকা করছে বন্যা কবলিত এলাকার জনগনের এবং রয়েছে সুপেয় পানির সংকট । বন্যার পানিতে এসব অঞ্চলের অনেক ছোট-বড় মাছের খামার পানিতে ডুবে গেছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button