বানিজ্য সংবাদবাংলাদেশসরকার
অক্সিজেনের মতো টিকা রপ্তানিও দ্রুতই শুরু করা হবে: দোরাইস্বামী

ভারতে করোনাভাইরাসের টিকার উৎপাদন বেড়েছে। আশা করছি যেভাবে অক্সিজেন রফতানি শুরু হয়েছে, তেমনি টিকা রফতানিও দ্রুতই শুরু করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান হাইকমিশনার।করোনা পরিস্থিতির ওপর ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়টি নির্ভর করছে। করোনার কারণে অনেক দেশে ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। তবে ট্যুরিস্ট ছাড়া অন্য সব ভিসাই চালু রয়েছে।
গত চার মাসে দুই দেশের বাণিজ্য বেড়েছে। এই সময়ে রেলপথে আমদানি-রফতানি বেড়েছে। এ সময় চেকপোস্টে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আখাউড়া থানা পুলিশের ওসি মিজানুর রহমানসহ দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাটিভি/শহীদ



