Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

নাসুমের জোড়া কিউই শিকার

সিরিজ জয়ের লক্ষে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে এদিন টাইগারদের বোলিংয়ে পাঠায় নিউজিল্যান্ড।

ম্যাচের শুরুতে নিউজিল্যান্ডকে চেপে ধরে বাংলাদেশ। এসময় টাইগার স্পিনার নাসুমের জোড়া আঘাতে শুরুতেই চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। তবে সে চাপ সামাল দিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন টম লাথাম এবং উইল ইয়ং। বাংলাদেশি বোলারদের ভালোই সামাল দিচ্ছিলেন লাথাম। কিন্তু সে বাধা দূর করেন স্পিনার মেহেদি হাসান। এরপর টানা দুই বলে দুই উইকেট নিয়ে কিউইদের খাঁদের কিনারায় ফেলে দিয়েছেন নাসুম আহমেদ।

এদিকে মেহেদিও বলেও খাবি খেয়েছে ব্লাক ক্যাপসরা। তার বলে ক্রিজের বাইরে এসে মারতে এলে লাইন মিস করেন লাথাম। ব্যাট-বলে সংযোগ না হওয়ায় উইকেটরক্ষক সোহান স্টাম্পিং করেন তাকে। ফলে ২৬ বলে ২১ রান করে থামে তার ইনিংস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১৫.২ ওভারে ৬ উইকেটে ৭৫ রান।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button