
সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে টস হেরে বোলিং করছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল চারটায় শুরু হয় ম্যাচটি। এই ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে খেলছে কিউইরা অন্যদিকে অপরবর্তিত একাদশ নিয়ে খেলছে টাইগাররা। সিরিজে ২-১ এ এগিয়ে আছে বাংলাদেশ।
নিউ জিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাকনকি, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার, হামিশ বেনেট।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
বাংলাটিভি/ সাকিব



