
করোনাভাইরাসের সংক্রমণ কমতে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তকে স্বাগত জানালেও, কিছু সতর্কতা নির্দেশনা দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই সব শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে তাদের সবধরনের ঝুঁকি কমানোর যথাযথ ব্যবস্থা করতে হবে। সুপারিশে আরও বলা হয়, স্কুল বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা যেসব ক্ষতির সম্মুখীন হয়েছে এবং তাদের যে মানসিক চাপ সৃষ্টি হয়েছে, তা কমানোর যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এলাকায় কোভিড-১৯ রোগের পরবর্তী সংক্রমণ রোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কারিগরি কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
বাংলাটিভি/ সাকিব



