
ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে, আজ স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
কিরগিজস্তানের রাজধানী বিশকেকের দোলন ওমরজাকিভ স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। তিন জাতি এ ফুটবল প্রতিযোগিতায় ফেভারিট স্বাগতিক কিরগিজস্তান।
এরইমধ্যে ফিলিস্তিনকে হারিয়ে তারা নিজেদের আধিপত্যও দেখিয়েছে। আজ বাংলাদেশের বিপক্ষে জিতলে প্রতিযোগিতায় সেরা হওয়ার কৃতিত্ব পাবে স্বাগতিকরা। তবে শক্তিশালী প্রতিপক্ষকে সহজেই ছেড়ে দিতে চায় না জামাল ভূঁইয়ারাও।
যথাসাধ্য লড়াইয়ের প্রত্যয় বাংলাদেশ দলের। সবশেষ বিশ্বকাপ বাছাইয়ে ২০১৫ সালে কিরগিজস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেখানেও ফল অনুকূলে ছিল না। প্রথম লেগে হারতে হয়েছে ৩-১ গোলে। ফিরতি লেগে বাংলাদেশ হেরেছিল ২-০ ব্যবধানে।



