Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

দেশে করোনায় আরও ৬৫ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬২৮ জনে।

২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৭১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জনে। সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

করোনায় রোববার ৭০, শনিবার ৬১, শুক্রবার ৭০, বৃহস্পতিবার ৮৮, বুধবার ৭৯ ও মঙ্গলবার ৮৬ জনের মৃত্যু হয়।২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ১২৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫৫ হাজার ১৮৭ জন।

২৪ ঘণ্টায় ২৭ হাজার ৮৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর ২৭ হাজার ৫৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৯ দশমিক ৮২ শতাংশ। এ পর্যন্ত মোট ৯০ লাখ ৯১ হাজার ৬১০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৯ শতাংশ।

২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৭ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ১৩ জন মারা গেছেন। রাজশাহীতে ৬, খুলনা ১০, বরিশাল ৩, সিলেট ১০ ও রংপুরে ৪ জন মারা গেছেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button