
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মনতলা-সিতারামপুর ঘাটে, ফেরি চলাচলের জন্য সম্প্রতি খনন কাজ শুরু করে, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে, দু’পাড়ে ফেরিঘাট নির্মাণের জন্য বাঁশ দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এ নিয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে জনমনে। তদন্ত কোরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী, এলাকাবাসীর।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে লাখো মানুষের যাতায়াতের সুবধার্তে স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের আন্তরিক প্রচেষ্টায়, মনতলা-সিতারামপুর ফেরি স্থাপনের উদ্যোগ নেয়া হয়। কিন্তু বাঁশ দিয়ে রাস্তা নির্মাণের ফলে,অল্প কিছুদিনের মধ্যেই ফেরি চলাচল ব্যাহত হবার আশঙ্কা করছেন, স্থানীয়রা।
নরম মাটিতে বাঁশ ব্যবহার করলে, অতিরিক্ত লোড নেয়ার পাশাপাশি, রডের মত কাজ করে বলে জানান, বিআইডব্লিউটিএ‘র উপ-সহকারী প্রকৌশলী। সঠিক নজরদারির মাধ্যমে, নবীনগরবাসীর স্বপ্নপূরণে স্থানীয় সংসদ সদস্য বিষয়টি নজরদারিতে রাখবে বলে প্রত্যাশা স্থানীয়দের।
বাংলাটিভি/ এস/ পিয়াল



