Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্য

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ৩ জনের নাম প্রস্তাব করলেন জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তিনজনের নাম প্রস্তাব করেছেন।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শিশু কল্যাণ পরিষদে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানির ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ প্রস্তাব করেন তিনি।

নামগুলো হলো সাবেক প্রধান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) সাখাওয়াত হোসেন, সু-শাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার ও মানবাধিকার কর্মী, আইন ও সালিশ কেন্দ্রের সুলতানা কামালের নাম প্রস্তাব করেন।

এ সময় জাফরুল্লাহ বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন করে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জাফরুল্লাহ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মোহাম্মদ ইবরাহীমসহ আরও অনেকে।

এসময় বক্তারা সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর ও মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন মন্তব্যের সমালোচনা করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button