Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

যাদের কারণে মেসি-নেইমারদের ম্যাচ বাতিল হয়েছে

কোপা আমেরিকার ফাইনালের পর বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ উপভোগের অপেক্ষায় ছিল গোটা ফুটবল বিশ্ব। রোববার রাতে নির্ধারিত সময়ে খেলাও শুরু হয়েছিল। কিন্তু ম্যাচের বয়স যখন মাত্র সাত মিনিট তখন ম্যাচে আসে নাটকীয় মোড়। স্থগিত হয়ে যায় বহুল প্রতীক্ষিত ম্যাচটি।

এদিকে মেসি-নেইমারদের লড়াই বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই ব্রাজিলের স্বাস্থ্য সচেতনতাবিষয়ক সংস্থা আনভিসার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তাদের বিতর্কিত ভূমিকার জেরেই সাও পাওলোতে ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি শুরু হয়েও স্থগিত হয়ে যায়।

যদিও আনভিসার ভাষ্য, ওই চার খেলোয়াড় মিথ্যা তথ্য দিয়েছেন। আরো জানায় যে, কোয়ারেন্টাইনের নিয়ম না মেনেই ব্রাজিলে খেলতে এসেছেন তারা। তবে ফুটবল সমালোচকদের মতে, যদি কোয়ারেন্টাইনের নিয়ম ভঙ্গ করাই হয়, তাহলে কেন আগে দেখা হলো না বিষয়টি।

এদিকে যাদের কারণে ম্যাচ বাতিল হলো তারা হলেন ইংলিশ ক্লাবে খেলা মেসির চার স্বদেশি খেলোয়াড় এমিলিয়ানো বুয়েনদিয়া, এমিলিয়ানো মার্তিনেজ, জিওভান্নি লো সলৈসো ও ক্রিস্টিয়ানো রোমেরো। এদিকে তারা ম্যাচটি খেলতে ব্রাজিলে ঢুকছেন, সেটি নিশ্চয়ই আগে থেকেই জানত আনভিসা। কারণ ম্যাচের তিন দিন আগেই ব্রাজিলে ঢুকেছে আর্জেন্টিনা দল।

সে ক্ষেত্রে ওই খেলোয়াড়দের খেলতে পারা-না পারা নিয়ে প্রশ্ন কেন ম্যাচের মাত্র দুই ঘণ্টা আগে তুলল আনভিসা এমন প্রশ্ন করছে সমালোচকরা। কেন ম্যাচ শুরু হওয়ার পর এসে ম্যাচ থামিয়ে দিল, সেসব নিয়ে প্রশ্ন তোলাই যায়। প্রশ্ন উঠছেও।

এর মধ্যে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলছেন, ওই চার খেলোয়াড় যে খেলতে পারবেন না, সেটা ম্যাচের আগে তাদের কেউই জানায়নি।

এ ছাড়া আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনও বলছে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা খেলোয়াড়দের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নামার আগে কোয়ারেন্টাইন-সংক্রান্ত বিধি কী হবে, এ নিয়ে দক্ষিণ আমেরিকার ফুটবল কর্তৃপক্ষ ‘কনমেবল’ আগেই ঐকমত্যে পৌঁছেছিল। সব দেশের স্বাস্থ্য বিভাগই তা জানত!

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button