Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআবহাওয়া

সারা দেশে ভারি বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়ে জানিয়েছে সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এ ছাড়া সোমবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংস্থাটির পূর্বাভাসে আরো বলা হয়েছে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকায় রোববার বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার এবং সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকায় ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাঙামাটিতে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে ৪৪ মিলিমিটার।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button