Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

শিক্ষা হয়েছে নেইমারের, আগামী ম্যাচে ‘এম’ সাইজ জার্সি পরবেন

‘পেটুক’ নেইমার। তিনি নাকি মুটিয়ে গেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ট্রল, মিম চলছে নেইমারকে নিয়ে। যেটি চোখে পড়েছে তারও।

ছুটির দিনে খালি গায়ে তোলা ছবি সামনে আসায় এর আগে বেশ সমালোচনা শুনতে হয়েছে তাকে। ব্রাজিলিয়ান সুপারস্টারের মেদভর্তি শরীরের ছবি দেখে তার ফিটনেস জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন নেইমার ভক্তরা।

এবার নতুন করে আলোচনায় এলেন চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের পর। ম্যাচে জার্সির নিচে নেইমারের ভুঁড়ি স্পষ্টই বোঝা যাচ্ছিল। অনেকেরই মতো, এই ভুঁড়ির জন্যই ঠিকমতো ছুটোছুটি করে খেলতে পারছেন না পিএসজি তারকা।

২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড অবশ্য ভুঁড়ির দোষ দেখছেন না। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সমালোচকদের জবাব দিতে গিয়ে তিনি লিখেছেন, “শার্টটা (চিলির বিপক্ষে পরা জার্সি) ছিল ‘এল’ সাইজ। আমি আমার আদর্শ ওজনের মধ্যেই আছি। আগামী ম্যাচে ‘এম’ সাইজ দিতে বলব।”

প্রিমিয়ার লিগ থেকে ছাড়পত্র না পাওয়ায় চিলির বিপক্ষে ম্যাচে বড় তারকাদের অনেককেই পায়নি ব্রাজিল। তারপরও ১-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের আধিপত্য বজায় রেখেছে সেলেসাওরা, জিতেছে টানা সপ্তম ম্যাচ।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button