Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

দেশে ভারী বর্ষণের আভাস

মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ায় বৃষ্টিপাতের প্রবণতা কমেছে। এই অবস্থায় রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে সংস্থাটি। আর বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন। আবহাওয়ার বর্তমান অবস্থা অনুযায়ী রবিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে জানিয়ে মো. আব্দুর রহমান খান আরো বলেন সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

ফলে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ সময় ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮-১৫ কিমি।

এছাড়া মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button