আন্তর্জাতিকযুক্তরাজ্য
লন্ডনে টিকা বিরোধী বিক্ষোভ
সারা বিশ্বে করোনা মোকাবিলায় যখন টিকাই এক মাত্র ভরসা ঠিক এমন পরিস্থিতিতে ভ্যাকসিন বিরোধী বিক্ষোভ হয় লন্ডনে। দেশটির নিরাপত্তা বাহিনীর সাথে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
শুক্রবার সেন্ট্রাল লন্ডনের ক্যানারী অঞ্চলে ভ্যাকসিন কর্মসূচির প্রতিবাদে সেখানকার একটি স্বাস্থ্যকেন্দ্রের বাইরে অবস্থান নেয় ভ্যাকসিন বিরোধীরা। সেখানে টিকাগ্রহিতাদের ভেতরে প্রবেশে বাধা দিলে বিক্ষোভ কারীদের উপর চড়াও হয় দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
এসময় দুই পক্ষের মধ্যে বাক বিতন্ডা হলে এক পর্যায়ে তাদের উপর লাঠি চার্জ করে পুলিশ। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ১০ বিক্ষোভকারীকে আটক করা হয়।



