Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলা

শেরপুরে বোরো আমন আবাদে ব্যস্ত  আদিবাসী নারীরা

বোরো আমন আবাদে ব্যস্ত সময় পার করছেন, শেরপুর সীমান্তের আদিবাসী নারীরা। মাতৃতান্ত্রিক পরিবার হওয়ায়,জীবিকার তাগিদে মাঠে ব্যস্ত তারা। তাদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করেছে,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সীমান্তবর্তী শেরপুর জেলায় ৭ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রায় ৬০ হাজার মানুষের বাস। আর গারো পাহাড়ের এ অঞ্চলের আদিবাসী নারীরা, ঘরের কাজের পাশাপাশি নিয়মিত কৃষি কাজ করে

বোরো মৌসুমে নিজের আবাদী জমিতে ব্যস্ত এখন আদিবাসী নারীরা। অনেকেই আবার জীবিকার জন্য কাজ করছেন অন্যের জমিতে। সকাল থেকে বিকেল অব্দি পুরুষের সমান কাজ করেও,পারিশ্রমিক জোটে অর্ধেক। পুরুষের পারিশ্রমিক দিনে ৫শ টাকা হলেও, নারীরা পাচ্ছেন মাত্র ৩শ টাকা। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন আদিবাসী নারীরা।

পুরুষের সমান কাজ করেও সমান মজুরি পাননা আদিবাসী নারীরা। এ বৈষম্য দূর করার আহবান আদিবাসী নারী নেত্রীর।

আদিবাসী নারীদের কৃষি বিষয়ক নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।চলতি বছর শেরপুর জেলায় ৯০ হাজার হেক্টর জমিতে, বোরো আমনের আবাদ হয়েছে।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button