Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন

সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে

দুই দফা পেছানোর পর আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সিলেট-৩ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে শুরু হয় এই ভোটযুদ্ধ। চলবে বিকেলে ৪টা পর্যন্ত।

এর আগে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার। তিন উপজেলায় ভোটকেন্দ্র ১৪৯।

এদিকে আজ সকাল ৮টায় ভোট শুরু হলেও নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকে তেমন ভোটার উপস্থিতি চোখে পড়েনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, বিএনপি থেকে বহিষ্কৃত ও সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া। প্রতীক বরাদ্দের পর গতকাল পর্যন্ত দুই মাস ৮ দিন প্রার্থীরা এলাকায় নির্বাচনী প্রচারণা চালায়।

সিলেট-৩ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক আঞ্চলিক জানান, বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে ২ সদস্যবিশিষ্টি একটি নির্বাচনী তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া আসনটির ভোটগ্রহণ উপলক্ষে ৩ জন ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেয় ইসি। তারা নির্বাচনের আগে দু’দিন, পরের দু’দিন ও নির্বাচনের দিন অর্থাৎ ২ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন।

এছাড়া নির্বাচন ঘিরে ভোটের দিন ও পূর্বাপর সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলাবাহিনী ও নির্বাচন কমিশন।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে এ বছরের ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যু হয়। এরপর ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করে ইসি।

সংশ্লিষ্ট খবর

Back to top button