Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলানির্বাচন

রাত পোহালেই সিলেট-৩ আসনের উপ-নির্বাচন

রাত পোহালেই সিলেট-৩ আসনের উপ-নির্বাচন।দুটি বিষয়কে কাজে লাগিয়ে আওয়ামীলীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বিপুল ভোটে জয়ী হতে চান।জাপা প্রার্থী আতিকের মূল ভরসা,বিএনপি-জামায়াতের ভোট।এদিকে,বিএনপির বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী শফি চৌধুরী দলের কাছে ইতোমধ্যে ধরাশায়ী হয়েছেন।

গত ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস করোনায় আক্রান্ত হয়ে মারা যান।তার মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে,আওয়ামী লীগের মনোনয়ন পান হাবিবুর রহমান হাবিব।

বিএনপি এবার আসনটিতে নির্বাচন না করলেও বিদ্রোহী প্রার্থী হয়েছেন শফি চৌধুরী। তার ভরসা নিজের পরিচিতি।কিন্তু দল তাকে প্রত্যাখান করেছে।

দাউদপুরে জাতীয় পার্টি তাদের প্রার্থী আতিককে অবাঞ্ছিত করেছিল।তাই জাপাতেও  রয়েছে ভাঙন।এদিকে,আতিকের ভরসা জামায়াত-বিএনপির ভোট।

তবে আগস্ট মাস জুড়ে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান করে আলোচনায় এসেছেন, হাবিব।আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতাদের সফরে, দলের টানাপোড়েন অনেকটেই কমেছে।নৌকার সমর্থনে কর্মীরাও মাঠে ছিলেন সরব।

সিলেট-৩ আসনটি মূলত শিল্প এলাকা।এখানে রয়েছে সার কারখানা।নৌকাকে বিজয়ী দেখতে চায় আওয়ামীলীগ কর্মীরা।আর শফি চৌধুরী দুইবার এমপি থাকা স্বত্তেও মাঠে ছিলেন, অনেকটা নিস্ক্রিয়।আর শেষ বয়সে এমপি হওয়ার স্বপ্নে জয়ী হতে মরিয়া আতিক।তাই লড়াইটা হবে মূলত হাবিব-আতিকের মাঝে-এমনটাই মনে করছেন ভোটাররা।

বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button