Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

ভুল থেকে শিক্ষা নিতে চায় নিউজিল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ বাজে ভাবে হেরে গিয়ে এবার ভুল থেকে শিক্ষা নিতে চায় নিউজিল্যান্ড। এদিকে দলটির অধিনায়ক বললেন মিরপুরের উইকেটে কাজটা কঠিন হবে জানা ছিল তার। তবে এতটা কঠিন হবে, তা ভাবতে পারেননি নিউজিল্যান্ড অধিনায়ক।

তারা তাই এখন বোঝার চেষ্টা করছেন এই উইকেটের আদর্শ স্কোর কত। খুঁজে বের করার চেষ্টা করছেন ওই স্কোরে পৌঁছানোর পথ।

প্রথম টি-টোয়েন্টি টস জিতে ব্যাটিং করতে নামার পরপরই বাংলাদেশের স্পিনে দিশাহারা হয়ে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং। প্রথম চার ওভারে হারায় তারা চার উইকেট। শেষ পর্যন্ত ধুঁকতে ধুঁকতে করতে পারে মোটে ৬০ রান। টি-টোয়েন্টিতে যা তাদের যৌথভাবে সবচেয়ে কম রানের স্কোর। বাংলাদেশের বিপক্ষে যে কোনো দলেরই সর্বনিম্ন স্কোর।

৯ রানে ৪ উইকেট হারানোর পর ল্যাথাম ও হেনরি নিকোলস চেষ্টা করেন জুটি গড়ার। কিন্তু দুজনই ১৮ রান করে আউট হন বড় শট খেলতে গিয়ে। ইনিংসের সর্বোচ্চ রান তাদেরই। মন্থর ও টার্নিং উইকেটে মানিয়ে নিতে পারেননি দলের কোনো ব্যাটসম্যান।

ম্যাচের পর ল্যাথাম বললেন, প্রথম ম্যাচে অনেক কিছুই বুঝে উঠতে পারেননি তারা। সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবার।

সংশ্লিষ্ট খবর

Back to top button