Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলাবানিজ্য সংবাদ

মাল্টা চাষে সফল খুলনার এক তরুণ উদ্যোক্তা

প্রথমবারের মত বারি -১ জাতের মাল্টা চাষে সফলতা পেয়েছেন,খুলনার এক তরুন উদ্যোক্তা। বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় মাল্টা চাষ কোরে আশার আলো দেখছেন তিনি। তার এ সফলতা দেখে উদ্বুদ্ধ হচ্ছেন,স্থানীয় বেকার যুবক ও  কৃষকরা।

খুলনার বটিয়াঘাটা উপজেলার নিহার রঞ্জন মন্ডলের ছেলে তরুণ কৃষি উদ্যোক্তা সুব্রত মন্ডল। বিএল কলেজ থেকে ইংরেজিতে অনার্স পাশ কোরে বেসরকারী সংস্থায় চাকুরী করছিলেন। এতে অর্থনৈতিক স্বচ্ছলনা না আসায় অভাব তার পিছু ছাড়েনি ।

তাই বাবার ১ একর জমিতে কৃষি অফিসের পরামর্শে, ৩শ মাল্টার চারা রোপন করেন তিনি। এতে ব্যায় হয়,৫০ হাজার টাকা। গাছের বয়স ২ বছর হওয়ায়, অধিকাংশ গাছেই প্রচুর পরিমানে ফল ধরেছে। মৌসুম শেষে মাল্টা বিক্রি করে ১০ লাখ টাকা আয় হবে বলে মনে করছেন,তিনি। পাশাপাশি আরো বড় পরিসরে মাল্টা চাষের স্বপ্ন দেখছেন এই তরুন উদ্যোক্তা।

সুব্রত মন্ডলের মত অন্যান্য কৃষকরা আগ্রহী হলে সব ধরনের সহযোগীতার আশ্বাস দিয়েছে জেলা কৃষি বিভাগ। সরকারি সহায়তা পেলে স্থানীয় কৃষক ও বেকার যুবকরা মাল্টা চাষে আগ্রহী হবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button