Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাজনদুর্ভোগ

বিভিন্ন এলাকায় বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত, দুর্ভোগে মানুষ

দেশের বিভিন্নস্থানে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।বিপদসীমার ওপর দিয়ে বইছে বিভিন্ন নদ-নদীর পানি।প্লাবিত হচ্ছে,নতুন নতুন এলাকা।ভোগান্তিতে পড়েছেন,পানিবন্দী মানুষ।দেখা দিয়েছে,খাদ্য ও সুপেয় পানির সংকট।

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র অববাহিকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায়,চিলমারী ও উলিপুর উপজেলার প্রায় ২ শতাধিক চরবাসী পানিবন্দি জীবন যাপন করছে।পানিতে নিমজ্জিতি হয়ে পড়েছে রোপা আমন ও সবজি ক্ষেত।ভেঙ্গে পড়েছে,যোগাযোগ ব্যবস্থা।এদিকে জেলা প্রশাসন থেকে বর্নার্তদের জন্য দেয়া হয়েছে খাদ্য সহায়তা

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।একই সাথে বাড়ছে অভ্যন্তরীণ নদ-নদীর পানিও।ফলে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।এসব এলাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকট দেখা দিয়েছে।জেলায় ৫ হাজার হেক্টর জমির রোপা-আমন সহ বিভিন্ন সবজি ক্ষেত তলিয়ে গেছে।গত ২৪ ঘণ্টায় যমুনা নদীতে ৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকায় বিপদসীমার ৫৭ এবং কাজিপুর মেঘাইঘাট পয়েন্টে ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে

উজান থেকে নেমে আসা ঢল ও অবিরাম বর্ষনে গাইবান্ধার সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায়,বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।অপরদিকে ঘাঘট ও তিস্তার পানি বিপদসীমার দারপ্রান্তে।অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে করতোয়া নদীর পানিও।গত কয়েক দিনের বন্যায় জেলা সদর,সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিভিন্ন চরাঞ্চল ও নিম্নাঞ্চলের রাস্তা-ঘাট,ফসলী জমি তলিয়ে গেছে।পানি বৃদ্ধিতে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ফরিদপুর পয়েন্টে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।ফলে সদর উপজেলার ডিক্রিরচর,নর্থচ্যানেল,চরমাধবদিয়া ও আলিয়াবাদ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।কমেনি ভোগান্তি।এছাড়া সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে পানি ঢুকে প্রায় ৬০টি গ্রাম প্লাবিত হয়েছে।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর আরিচা পয়েন্টের পানি গত ২৪ ঘন্টায় ৯ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির সাথে সাথে অব্যাহত রয়েছে ভাঙ্গন। চলতি বছরের নদী ভাঙ্গনে ৫টি উপজেলার ৮ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button