Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশোক সংবাদ

করোনায় মারা গেছেন এমপি স্বপন

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এমপির ব্যক্তিগত সহকারী আশিকুল হক দিনার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শুক্রবার (৩ সেপ্টেম্বর) হাসিবুর রহমান স্বপনের লাশ বাংলাদেশে পৌঁছাবে। এরপর শাহজাদপুরে নিজ নির্বাচনি এলাকায় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে। দিনার আরও জানান, বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর রাত সোয়া তিনটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৬ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তুরস্কের একটি হাসপাতালে কিডনি ট্রান্সফার করেন এমপি স্বপন। এমপির ব্যক্তিগত সহকারী আশিকুল হক দিনার আরো বলেন সফল অস্ত্রোপচার শেষে সুস্থ হয়ে ১২ জানুয়ারি দেশে ফেরেন হাসিবুর রহমান স্বপন। এ অবস্থায় গত ২৫ জুলাই করোনায় আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৯ আগস্ট তাকে আবারও তুরস্কে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।

হাসিবুর রহমান স্বপন আশির দশকে পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃত্ব দেন। ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে তৎকালীন সিরাজগঞ্জ-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ঐক্যমতের সরকার গঠনের ডাক দিলে তিনি তাতে যোগ দিয়ে শিল্প উপ-মন্ত্রীর দায়িত্ব পান। সে সময় বিএনপি তাকে বহিষ্কার করে। এরপর ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি তিনি মৃত্যুর আগ পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

হাসিবুর রহমান স্বপন শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে বাবার বাড়িতে ১৯৫৬ সালের ১৬ জুন জন্ম গ্রহণ করেন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button