
দেশে করোনায় একদিনে আক্রান্ত হয়ে আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা তিন দিন করোনায় মৃত্যুর সংখ্যা একশর নিচে থাকল। এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১০৯ জনে।
২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৭২৪ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনে।
সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গতকাল রোববার (২৯ আগস্ট) করোনায় ৮৯ জনের মৃত্যু হয়। এর আগেরদিন শনিবার (২৮ আগস্ট) মৃত্যু হয় ৮০ জনের। এর আগে গত ২৬ জুন করোনায় মৃত্যু একশর নিচে ছিল। ওই দিন মারা যান ৭৭ জন। একদিনে সুস্থ হয়েছে ৬ হাজার ১৮৬ জন দেশে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন।
২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩১ হাজার ৩৮৩টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ৮৫৫টি।গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ১২ দশমিক শূন্য সাত শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮২ শতাংশ।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৯৭ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৪ শতাংশ।
বাংলাটিভি/এস



