আন্তর্জাতিকখেলাধুলাফুটবল
পিএসজির জার্সিতে অভিষেক হলো লিওনেল মেসির

অবশেষে পিএসজির জার্সিতে অভিষেক হয়ে গেল লিওনেল মেসির। স্বাভাবিকভাবেই পুরো ফুটবল বিশ্বের নজর ছিল এই ম্যাচের দিকে। লিগ ওয়ান ম্যাচে এমবাম্পের জোড়া গোলে রেইমসকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি।
গতকাল রাতে ঘরের মাঠে খেলতে নেমে ম্যাচের শুরুতে বল রেইমসের দখলে থাকলেও বেশ কয়েকটি সম্ভাবনাময় আক্রমণ করেও গোল দিতে পারেনি তারা। ১৬ মিনিটে পিএসজির হয়ে গোল করেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধের শুরুতে রেইমস গোল করলেও অফসাইডের কারণে বাতিল করা হয় সেই গোল। ৬৩ মিনিটের সময় পিএসজির হয়ে আরেকটি গোল করেন এমবাপ্পে। স্কোয়াডে থাকলেও শুরুর একাদশে ছিলেন না আর্জেন্টাইন তারকা মেসি।
৬৭ মিনিট পর নেইমারের বদলি হিসেবে প্রথমবারের মতো পিএসজির জার্সিতে মাঠে নামেন মেসি। খেলেন ম্যাচের বাকি ২৪ মিনিটে। চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে পিএসজি।
বাংলাটিভি/শহীদ



