Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্যদেশবাংলা

১ সেপ্টেম্বর ভ্রমনপিপাসুদের জন্য খুলে দেয়া হচ্ছে সুন্দরবন

আগামী ১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে সুন্দরবন। দীর্ঘ প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর ভ্রমনপিপাসুদের সুন্দরবনে যাবার সুযোগ খুলে গেল। বনবিভাগের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বনবিভাগ সূত্র জানায়, শর্তসাপেক্ষে সুন্দরবন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। ভ্রমণের সময় সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করতে হবে এবং নৌযান থেকে বনে নামতে হলে এবং ঘুরতে হলে সর্বাধিক ২৫ জনের দল করা যাবে। একসঙ্গে বেশি লোক বনে নামা ও ঘোরাফেরা করা যাবে না। যারা এসব শর্ত ভঙ্গ করবে, অবশ্যই তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে বলে জানায় বনবিভাগ।

গত ৩ এপ্রিল থেকে সুন্দরবনে পর্যটকদের প্রবেশাধিকার বন্ধ থাকায় ৩০ আগস্ট পর্যন্ত চার মাস ২৭ দিনে বনবিভাগ প্রায় ২০ লাখ টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে।

তবে অপেক্ষার প্রহর শেষে মাত্র এক দিন পর খুলবে সুন্দরবন, তাই বিভিন্ন পর্যটন স্পটগুলো সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা। কারণ, দীর্ঘদিন ধরে ফুটট্রেইলার ও ওয়াচটাওয়ারসহ বিভিন্ন স্থাপনা ব্যবহার না হওয়ায় ময়লা জমে ও ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, প্রস্তুতি নিতে শুরু করেছেন ট্যুর অপারেটররাও। তাঁরা নৌযানগুলো ধুয়ে-মুছে রাখছেন এবং ক্রুটি সারিয়ে নিচ্ছেন।

করোনার প্রাদুর্ভাবের কারণেই গত ৩ এপ্রিল থেকে সংক্রমণের বিস্তার রোধে সুন্দরবনে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় প্রায় পাঁচ মাস পর উন্মুক্ত করা হচ্ছে সুন্দরবন।

বাংলাটিভি/নিহান

সংশ্লিষ্ট খবর

Back to top button