Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে

দেশে করোনায় মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল। আক্রান্ত হয়ে একদিনে ৮৯ জনের মৃত্যু। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ১৫ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৯৪৮ জনের। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জনে। রোববার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) করোনায় ৮০ জনের মৃত্যু হয়। এতে টানা ৬৩ দিন পর মৃত্যু একশর নিচে নামে। তার আগে সর্বশেষ গত ২৬ জুন করোনায় মৃত্যু একশর নিচে নামে। ওই দিন মারা যান ৭৭ জন।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ১৭৭ জনের। পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৯২১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ১৪ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৮ লাখ ৬৯ হাজার ৩৯৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৪ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ২৭ জন। এছাড়া চট্টগ্রামে ২১, রাজশাহীতে ৭, খুলনায় ৯, বরিশালে ৮, সিলেটে ১০, রংপুরে ৫ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ৫০ জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৬, ৪১ থেকে ৫০ বছরের ১৫ জন ও ৩১ থেকে ৪০ বছরের ৫ জন এবং ২১ থেকে ৩০ বছরের ৩ জন মারা গেছেন।

বাংলাটিভি/ শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button