
খুলনা রূপসার পিতৃহীন মেধাবী শিক্ষার্থী তাসলিমা খাতুন,নদীগর্ভে বসতভিটা,সহায় সম্বল হারিয়ে যখন অন্যের বাড়িতে আশ্রয় খুঁজছেন,ঠিক তখনই মুজিব বর্ষের ঘর পেয়ে ঠিকানাহীন তাসলিমা আবারো বেচেঁ থাকার স্বপ্ন বুনছেন। সরকারী সহায়তা পেলে চালিয়ে যেতে চায়,লেখাপড়া।প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।
খুলনার রূপসার সামন্তসেনা গ্রামের বাসিন্দা তাসলিমা খাতুন। বাবাকে হারিয়ে মা রাবেয়া বেগমের সাথে থাকতেন ১৮ বেকী নদীর চরে। কিন্তু শেষ সম্বলটুকুও নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায়,মাথা গোজার ঠাঁই হারিয়ে,অন্যের জায়গায় কোনরকম মানবেতর জীবন যাপন করতেন। আর পরের বাড়ীতে কাজ করে সংসার চালানোসহ চলছিলো তাসলিমার লেখাপড়া।
২০২০ সালে কাজদিয়া কলেজ থেকে তাসলিমা এইস এস সি পাস করে।সহায় সম্বলহীন তাসলিমা ও তার মা মুজিব বর্ষের ঘর পেয়ে অনেক খুশি।পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে চেয়েছেন, বিত্তবানসহ সরকারী সহায়তা।
এদিকে,পিতৃহীন তাসলিমার লেখাপড়া চালিয়ে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন,উপজেলা প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা । সরকারী সহায়তায় লেখাপড়া কোরে দরিদ্র মেধাবী শিক্ষার্থী তাসলিমা,পৌছুবে নিজের স্বপ্ন লক্ষে,এমন স্বপ্ন দেখেন তার মাসহ প্রতিবেশীরা।
ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/শহীদ



