
কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুরে পানির অভাবে, সেচ দিয়ে রোপা আমন চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ফলে, প্রয়োজনের অতিরিক্ত খরচ করতে হচ্ছে তাদের। রোপা আমনে রোগ বালাই না হওয়া এবং আবহাওয়া অনুকুলে থাকলে এ ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে জানান চাষিরা।
কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুরে আগাম বন্যা না হওয়ায়, পানির অভাবে কৃষকরা তাদের জমিতে রোপা আমন চারা লাগাতে পারছেন না। ফলে, সেচ দিয়ে রোপন করতে হচ্ছে ধান। আবার যেসব এলাকায় হাওরের পানিতে রোপা আমন চাষ করতেন কৃষকরা,সেসব জমিতে সেচ দিয়ে রোপন করতে হচ্ছে তাদের।
এবার বৃষ্টি না হওয়ায় রোপা আমন চাষে খরচ অনেক বেশি বলে জানান কৃষকরা। তারপরও আবহাওয়া অনুকলে থাকলে ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব বলে জানান তারা।
এবার বন্যার পানি না আসায়, ৫৮০ হেক্টর জমিতে বীজতলা করা হয়েছে। যা দিয়ে প্রায় ৯ হাজার হেক্টর জমিতে, বিভিন্ন জাতের রোপা আমন চাষ করতে পারবেন চাষিরা।
বাংলাটিভি/ শহীদ



