
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় ৪টি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ২৭ আগস্ট এসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি স্থাপনের উদ্বোধন করেন নেত্রকোনা কেন্দুয়া-আটপাড়ার স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল। স্কুল ৪টি হলো লতিফুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুর হোসনে আরা প্রাথমিক বিদ্যালয়, কবি চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার খন্দকার আল মঈন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানোয়ার হোসেন, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূইয়া,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: আব্দুল কাদির ভূইয়াসহ আওয়ামী লীগ ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলাটিভি/শহীদ



