অর্থনীতিআন্তর্জাতিকএশিয়াবিশ্ব বানিজ্য
আফগানিস্তানে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা স্থগিত

তালেবানের হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ যাওয়ায় আর্থিক সহায়তা দেওয়া স্থগিত করেছে বিশ্বব্যাংক।
মঙ্গলবার বিশ্বব্যাংকের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে।
বিশ্বব্যাংকের মুখপাত্র মার্সেলা সানচেজ বেন্ডার বলেন ‘আফগানিস্তানে চলমান পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দেশটির উন্নয়নে ও বিশেষ করে নারীদের ওপর এই পরিস্থিতির প্রভাব নিয়ে।’
আফগানিস্তানে বর্তমানে দুই ডজনের মতো উন্নয়নমূলক প্রকল্প রয়েছে বিশ্বব্যাংকের।
সাময়িকভাবে সহায়তা বন্ধ রাখলেও, উন্নয়নমূলক কাজের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখার পথ খোঁজার কথাও জানান মার্সেলা।
উল্লেখ্য, দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। তালেবানের এমন উত্থানে চিন্তায় রয়েছে বিশ্ব নেতারাও।ধারণা করা হচ্ছে, ৩১ আগস্টের পর সরকার গঠনের ঘোষণা দেবে তালেবান।
বাংলাটিভি/নিহান



