Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্যঅর্থনীতিআওয়ামী লীগপ্রধানমন্ত্রীবাংলাদেশসরকার

পাঁচ হাজার ৪৪১ কোটি টাকার ৮টি প্রকল্প অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী

আজ (মঙ্গলবার) পাঁচ হাজার ৪৪১ কোটি টাকা ব্যয়ে আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) একটি সভায়।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে সভাপতিত্ব করেন।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নে মোট পাঁচ হাজার ৪৪১ কোটি ৬৩ লাখ টাকার মধ্যে সরকারি তহবিল থেকে তিন হাজার ৩৩৩ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে দুই হাজার ৬১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৪৮ কোটি ব্যয় করা হবে।

বাংলাটিভি/নিহান

সংশ্লিষ্ট খবর

Back to top button