Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশক্রিকেটখেলাধুলা

টি-টোয়েন্টি সিরিজ লড়তে ঢাকা পৌঁছেছে নিউজিল্যান্ড দল

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছে, নিউজিল্যান্ড ক্রিকেট দল। বেলা ১২টার দিকে হযরত শাহ্জালাল বিমানবন্দরে এসে পৌঁছায় সফরকারীরা।

এরপর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে  ওঠেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। আগামী তিনদিন ওই হোটেলে কোয়ারেন্টিনে থাকবেন তাঁরা। এরপর নেমে পড়বেন প্রস্তুতিতে।

কিউই দলের, অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম ও ওপেনার ফিন অ্যালেন মূল দল ঢাকায় আসার চার দিন আগেই চলে এসেছেন ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্ট শেষ করে। আজ ঢাকায় এসেছেন নিউজিল্যান্ড স্কোয়াডের বাকি ১৩ জন।

বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজে লড়বে দুই দল। সফরে নিউজিল্যান্ড দলকে নেতৃত্বে দেবেন টম ল্যাথাম। অস্ট্রেলিয়ার মতো এই সিরিজেও থাকবে কড়া নিরাপত্তা। জৈব-সুরক্ষা বলয়ের মধ্যেই অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ।

ঢাকায় আসার আগে বাংলাদেশ সফর নিয়ে টপ অর্ডার ব্যাটসম্যান হেনরি নিকোলস বলেন, ‘আসলে তাদের (অস্ট্রেলিয়া) বাংলাদেশে খেলতে দেখা আমাদের জন্য ভালো হয়েছে। আমরা এখানে (নিউজিল্যান্ডে) যে টি-টোয়েন্টি খেলি, সম্ভবত সেখানের ক্রিকেট ভিন্ন। কম রানের ম্যাচ হয় ও উইকেট কিছুটা চ্যালেঞ্জিং।’

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

অস্ট্রেলিয়ার মতো এই সিরিজেও থাকবে কড়া নিরাপত্তা। জৈব-সুরক্ষা বলয়ের মধ্যেই অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। দুই দলের টিম মেম্বারসহ সব সদস্যরা পুরো সিরিজে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে কঠোর সুরক্ষা বলয়ে থাকবেন।

নিউজিল্যান্ড দল : টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলাইন, কোল ম্যাকনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

বাংলাটিভি/নিহান

সংশ্লিষ্ট খবর

Back to top button