Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকজনদুর্ভোগদুর্ঘটনা

কাবুল বিমানবন্দরের বাইরে ভিড়ের চাপে ৭ জন নিহত

আফগানিস্তানে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে হুড়োহুড়িতে ৭ আফগান নাগরিক নিহত হয়েছেন। রোববার (২২ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি জানায়, নিহতরা সবাই আফগানিস্তান থেকে পালাতে বিমানবন্দরের বাইরে ভিড় জমান। এসময় হুড়োহুড়িতে তাঁদের মৃত্যু হয়।

রবিবার সকাল থেকে বিমানবন্দরের বাইরে নতুন বিধিনিষেধ চালু করেছে তালেবান। বিমানবন্দরের প্রধান ফটকের বাইরে মানুষকে লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। বিমানবন্দরের বাইরে ভিড় জমতে দেওয়া হচ্ছে না। তবে ভোর থেকে বিমানবন্দরের বাইরে লম্বা লাইন শুরু হয়ে যায়। দুপুর হতে না হতেই হুড়োহুড়িতে এই প্রাণহানির ঘটনা ঘটল।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানায়, বিমানবন্দরের বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। কিন্তু আমরা যতটা সম্ভব নিরাপদভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।

কাবুল বিমানবন্দরের বাইরে দেখা গেছে হাজার হাজার আফগান মরিয়া হয়ে পালানোর চেষ্টা করছে এবং সরকার তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

অস্থায়ীভাবে কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে প্রায় ৪ হাজার ৫০০ মার্কিন সেনা। ৯০০ ব্রিটিশ সেনাও সেখানে টহলে রয়েছে। লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে চেষ্টা চালাচ্ছে তারা।

এদিকে তালেবানরা বিমানবন্দরের চারপাশে চেকপোস্ট বসিয়ে ভ্রমণের কাগজপত্র ছাড়া আফগানদের বিমানবন্দরের ভেতরে ঢুকতে দিচ্ছে না।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button