
যমুনা নদীর পানি বেড়ে সিরাজগঞ্জে বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে। পানি বৃদ্ধির ফলে নিয়মিত প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এতে পানিবন্দি হয়ে পড়েছে জেলার বিস্তীর্ণ চরাঞ্চল ও নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ।
জেলার কাজিপুর মেঘাইঘাট পয়েন্টেও অস্বাভাবিক হারে বাড়ছে যমুনা নদীর পানি।
গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এলাকায় ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বুধবার সকাল থেকে বিপদ সীমার ৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে প্লাবিত হচ্ছে নানাএলাকা। বন্যার পানিতে তলিয়ে গেছে আমন ধানের বীজতলা, শাকসবজিসহ বিভিন্ন ফসল।
তবে, বন্যাকবলিত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ জানিয়েছে।
বাংলাটিভি/নিহান



