
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান। তিনি জানান, রওশন এরশাদের করোনাজনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় শনিবার (১৪ আগস্ট) তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। এরপর সোমবার তাকে সিসিইউতে নেওয়া হয়।
এদিকে, বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের সুস্থ্যতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। রওশন এরশাদের ছেলে সংসদ সদস্য রাহগীর আল মাহি সাদ এরশাদও তার মায়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বাংলাটিভি/ এআর



