Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় একদিনে আরও ১৭৮ জনের মৃত্যু

একদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৩ হাজার ৯৮৮ জনের।নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৮৮৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ১২ হাজার ২১৮ জন। মৃত ১৭৮ জনের মধ্যে পুরুষ ১০৯ জন ও ৬৯ জন নারী।

 শনিবার (১৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সাত হাজার ৮০৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩২ হাজার ৮১০টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ৩৩০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৩ লাখ ৭৫ হাজার ৫২০টি।

 গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ৬৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৬ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ শতাংশ ৭৩ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭০ শতাংশ।

 বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ১৭৮ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ২৩ জন, বরিশাল বিভাগে সাত জন, সিলেট বিভাগে ১১ জন, রংপুর বিভাগে ছয় জন এবং ময়মনসিংহ বিভাগে পাঁচ জন।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button