Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

করোনা সময়ে মরার উপর খাড়ার ঘা ডেঙ্গু

ডেঙ্গুতে আক্রান্ত ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে প্রতিদিনই শতাধিক রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।  গত কয়েকদিনে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেয়ায় অতিরিক্ত চাপ সামাল দিতে হচ্ছে হাসপাতালগুলোকে।  আলাদা ইউনিট খোলা হলেও বেড খালি পাচ্ছেন না অনেকে রোগী।  তাই সংশ্লিষ্ট চিকিৎসকরা বলছেন ডেঙ্গুরোগের কারণ সম্পর্কে জানা ও সচেতনতাই হতে পারে এ রোগ প্রতিরোধের প্রধান হাতিয়ার।

এমনিতেই করোনায় ধাক্কা সামলাতে হিমসিম খেতে হচ্ছে। মরার উপর খাড়ার ঘা হিসেবে যুক্ত হয়েছে ডেঙ্গু রোগ। সব মিলিয়ে কঠিন পরীক্ষেই দিকে হচ্ছে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের।

 রাজধানীর মিটফোর্ড হাসপাতালে দেখা গেলো ডেঙ্গু উপসর্গ নিয়ে ভর্তি হওয়া অসংখ্য রোগীদের। প্রতিদিনই আসছে নতুন নতুন রোগী, তাই ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ইউনিট খূলেও মিলছে না কাঙ্খিত বেড।

 সংশ্লিষ্ট চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষ সচেতন না হলে ভয়াবহ পরিস্থিতির ‍মুখে পড়তে হতে পারে দেশের স্বাস্থ্যখাতকে। মিটফোর্ড হাসপাতালে ৭০ টি বেডের বিপরীতে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ১৫৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫ জন।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button