যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি করতে চায় বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের তৈরি পোশাকের মান, মূল্য এবং ডিজাইন বিশ্বব্যাপী জনপ্রিয় হচ্ছে, ফলে রফতানি বাড়ছে।মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বিশ্বমানের তৈরি পোশাক রফতানি বৃদ্ধি করতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী, বাংলাদেশের বর্তমান রফতানি আয়ের ৮৩.৫ ভাগ আসে তৈরি পোশাক থেকে।
বাণিজ্যমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লাস ভেগাস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘মেনস এ্যাপারেল গিল্ড ইন ক্যালিফোর্নিয়া’ শীর্ষক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মেড ইন বাংলাদেশকে বিশ্বের কাছে জনপ্রিয় করে তুলে রফতানি বাড়ানোর জন্য সবধরনের পদক্ষেপ নিয়েছে। সরকার চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে তৈরি পোশাক খাতকে প্রনোদনা প্যাকেজের আওতায় আর্থিক সহযোগিতা প্রদান করেছে এবং এ খাতের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক খাতে প্রায় ৪৫ লাখ শ্রমিক কাজ করছে, এর বেশির ভাগই নারী।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ তৈরি পোশাক রফতানি বৃদ্ধি করতে উন্নত মান, নতুন ডিজাইন, গ্রাহকের পছন্দ ইত্যাদি বিবেচনায় নিয়ে কাজ করছে বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক খাতে যুগান্তকারী পরিবর্তন এসেছে এবং টেকসই উন্নয়ন ঘটেছে। বিশ্বের তৈরি পোশাক খাতের বেশিরভাগ গ্রিন ফ্যাক্টরি এখন বাংলাদেশে।
বাংলাদেশের তৈরি পোশাক সেক্টরের কাজের মান, উৎপাদন খরচ, শ্রমিকদের কমপ্লায়েন্স, কাজের পরিবেশ, স্বাস্থ্যসেবা এবং টেকসই উন্নয়নে এগিয়ে যাওয়ার বিষয়ে জানার ব্যাপক আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস এ বাংলাদেশ কনসাল জেনারেল অফিসের কনসাল জেনারেল এবং কমার্শিয়াল কাউন্সিলর, সফররত বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক সোহেলী সাবরীন, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ।
বাংলাটিভি/ এস



