Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় একদিনে আরও ২১৫ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ২১৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬১৩ জনে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১০ হাজার ১২৬ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জনে। গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২২ দশমিক ৪৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৯০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন।

এর আগে বুধবার (১১ আগস্ট) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩৭ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ১০ হাজার ৪২০ জনের দেহে।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৫ হাজার ৯৮৮ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৭৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২২ দশমিক ৪৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৩ লাখ ১ হাজার ৫৪৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৩ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৬৫ জন। এছাড়া চট্টগ্রামে ৫৪, রাজশাহীতে ৮, খুলনায় ২৮, বরিশালে ১২, সিলেটে ২২, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button