Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশউন্নয়নসরকারস্বাস্থ্য

করোনা টিকার দ্বিতীয় ডোজের জন্য পর্যাপ্ত মজুদ আছেঃ স্বাস্থ্য অধিদপ্তর

“দ্বিতীয় ডোজ করোনা টিকা দেওয়ার জন্য পর্যাপ্ত টিকার মজুদ আছে” এমনটি বলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক এবং মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

বুধবার (১১ আগস্ট) দুপুর ২টায় অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, “যারা ফাইজার, সিনোফার্ম এবং মর্ডানার করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। তাদের দ্বিতীয় ডোজ নিশ্চিত করেই টিকা কর্মসূচি চালানো হয়েছে। যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন, তারা চার সপ্তাহ পরে দ্বিতীয় টিকা নিতে পারবেন।”

তিনি আরও বলেন, “গণমাধ্যমের মাধ্যমে আমরা প্রথম ডোজ টিকাগ্রহীতাদের অনুরোধ করতে চাই, আপনারা যথাসময়ে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজের টিকা নেবেন। প্রথম ডোজের টিকা যেই কেন্দ্রে, যে কোম্পানির নিয়েছেন, দ্বিতীয় ডোজের টিকাও সেই কেন্দ্রে এবং সেই কোম্পানিরই নিতে পারবেন। এ বিষয়ে কারো বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই।”

তিনি নিশ্চিন্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “যারা সিনোফার্মের টিকা পেয়েছেন, তারা সিনোফার্মের টিকাই পাবেন। যারা মর্ডানার টিকা পেয়েছেন, তারা মর্ডানার টিকাই পাবেন এবং যারা ফাইজার টিকা নিয়েছেন, তারা ফাইজারের টিকাই নিতে পারবেন। দ্বিতীয় ডোজের জন্য পর্যাপ্ত টিকার মজুদ আছে।”

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, সারাদেশে অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না এবং সিনোফার্মের মিলিয়ে সর্বমোট এক কোটি ৪৭ লাখ ৬৯ হাজার ৪৪৭ ডোজ টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার টিকায় প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৬৩ জনকে। ফাইজারের টিকায় প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫০ হাজার ২৫৫ জনকে। সিনোফার্মের দেওয়া হয়েছে ৬৮ লাখ ২৭ হাজার ৩৮৩ জনকে এবং মডার্নার টিকা দেওয়া হয়েছে ২০ লাখ ৭১ হাজার ৭৪৭ জনকে।

বাংলাটিভি/নিহান

সংশ্লিষ্ট খবর

Back to top button