
৬০ রানে ম্যাচ জিতে ৫ ম্যাচ সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ দল।
আজ (সোমবার) সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আগে ব্যাট করে স্কোর বোর্ডে ১২২ রানে পুঁজি পায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল। এই ১২৩ রানের লক্ষ্যও টপকাতে পারেনি অস্ট্রেলিয়া। টাইগার বোলারদের হাতে নাস্তানুবার হয়ে গুঁটিয়ে যায় মাত্র ৬২ রানে।
উপমহাদের উইকেট এমনিতেই স্পিন সহায়ক। বাংলাদেশে আসার আগে সে ভাবনা ভেবেই এসেছে অস্ট্রেলিয়া। স্কোয়াডে তিনজন বিশেষায়িত স্পিনারও রেখেছিল তারা।
কিন্তু লাল-সবুজের ডেরায় পা রেখে যে এতোটা পরীক্ষা দিতে হবে, সেটি বোধহয় কল্পনাতেও আনতে পারেনি ম্যাথু ওয়েডের দল। কিংবা আনলেও স্পিনের বদলা যে স্পিনে নেওয়া সম্ভব নয়, সে ভাবনা নেহায়েতই বোকামি ছিল বৈকি!
বাংলাদেশের স্পিন সামলাতে যে দক্ষতা প্রয়োজন তা ছিল না অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের। মন্থর উইকেটে বাংলাদেশি স্পিনারদের খেলতে রীতিমতো খাবি খেয়েছে অজি ব্যাটসম্যানরা।
এর সুফল পেয়েছে স্বাগিতিকরা। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে খেলতে নেমে প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ জয়ের আনুষ্ঠানিকতা সেরে রেখেছিল টাইগাররা।
সিরিজের চতুর্থ ম্যাচে একমাত্র জয়টি পায় অস্ট্রেলিয়া। ৩ উইকেটে বাংলাদেশকে হারায় তারা। আজ শেষ ম্যাচে অজিদের নাস্তানাবুদ করে ৪-১ ব্যবধানে এই পাঁচ ম্যাচের হোম সিরিজটি নিজেদের করে রাখলো বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২০ ওভারে ১২২/ ৮ (মেহেদী ১৩, নাঈম ২৩, সাকিব ১১, সৌম্য ১৬, মাহমুদউল্লাহ ১৯, নুরুল ৮, আফিফ ১০, মুস্তাফিজ ০, সাইফ ০ , সৈকত ৪; জাম্পা ৪-০-২৪-১, অ্যাগার ৪-০-২৮-১, টার্নার ২-০-১৬-১, ক্রিস্টিয়ান ৪-০-১৭-২, সোয়েপসন ২-০-১৪-২, এলিস ৪-০-১৬-২)।
অস্ট্রেলিয়া : ১৩.৪ ওভারে ৬২/১০(ক্রিস্টিয়ান ৩, ওয়েড ২২, মার্শ ৪, ক্যারি ৩, ম্যাকডারমোর্ট ১৭, হেনরিকেস ৩, টার্নার ১, অ্যাগার ২, এলিস ১, সোয়েপসন , জাম্পা ; মেহেদী ৩-০-২০-০, নাসুম ২-০-৮-২, মুস্তাফিজ, ১-০-৩-০, সাইফউদ্দিন ৩-০-১২-৩, সাকিব ৩.৪-১-৯-৪)।
ফল : ৬০ রানে জয়ী বাংলাদেশ।
সিরিজ : ৪-১ ব্যবধানে জয়ী বাংলাদেশ।
বাংলাটিভি/নিহান



