Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅর্থনীতিসরকার

সিলেটের জকিগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

সিলেটের জকিগঞ্জে নতুন একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা বাপেক্স। এটিকে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বাপেক্সের অনুসন্ধানে পাওয়া নতুন এ গ্যাসক্ষেত্রে উত্তোলন যোগ্য গ্যাসের মজুদ রয়েছে ৫০ বিলিয়ন ঘনফুট। এই ক্ষেত্র থেকে, প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। সোমবার জাতীয় জ্বালানী নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে এ তথ্য নিশ্চিত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এসময় তিনি বলেন, সিলেটের জকিগঞ্জে আবিস্কৃত এই গ্যাসক্ষেত্র থেকে ১০ থেকে ১২ বছর গ্যাস উত্তোলন সম্ভব, যার মূল্য ১ হাজার ২৭৬ কোটি টাকা। প্রতিমন্ত্রী জানান, দেশে নিরবচ্ছিন্ন এবং সাশ্রয়ী মূল্যে জ্বালানি নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button