Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকঅন্যান্যএশিয়া

আফগানিস্তানে কুন্দুজ সহ তিনটি প্রদেশের নিয়ন্ত্রণের দাবি তালেবানের

২০১৫ ও ২০১৬ সালের পর আবারো আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের রাজধানী দখলে নিল তালেবান। শনিবার নিমরোজ এবং আগেরদিন শুক্রবার জাওজান প্রদেশের রাজধানীর দখল নেয়ার পর বর্তমানে কুন্দুজ সহ তিনটি প্রদেশের নিয়ন্ত্রণ গেল তালেবানের হাতে।

রোববার এক বিবৃতিতে তালেবান জানায়, কুন্দুজের প্রাদেশিক এই রাজধানী শহরে- গভর্নরের কার্যালয়, পুলিশ হেডকোয়ার্টার ও কারাগারের দখল নিয়েছে তারা। কাজেই বলা যায় টানা তৃতীয় প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিয়েছে সশস্ত্র সংগঠনটি।

কুন্দুজের স্থানীয় লোকজনের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ খবরের সত্যতা জানিয়েছে।

বাংলাটিভি/নিহান

সংশ্লিষ্ট খবর

Back to top button