Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলাবানিজ্য সংবাদ

শিক্ষকতার পাশাপাশি মাল্টা চাষে সফল এক স্কুল শিক্ষক

ভোলায় শিক্ষকতার পাশাপাশি মাল্টা চাষে সফল এক স্কুল শিক্ষক। তার বাগানের ফরমালিন মুক্ত মাল্টার চাহিদা, দিনদিনই বৃদ্ধি পাচ্ছে। গত দুই বছরে সাড়ে ৩ লাখ টাকার মাল্টা বিক্রি করলেও, এবার প্রায় ৫ লাখ টাকা বিক্রির আশা করছেন তিনি। আর শ্রমিকদের সাথে নিজে বাগানে কাজ করায়, দ্রুত সফলতার মূখ দেখছেন বলে দাবি করেন তিনি।

ভোলা সদরের উত্তর চর ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম। একসময় তার পরিবারের সদস্যদের জন্য, বাজার থেকে মাল্টা কিনতেন। কিন্তু বাজারের মাল্টা ফরমালিনযুক্ত হওয়ায়, তিনি নিজেই গ্রিন মাল্টা চাষের উদ্যোগ নেন। এরপর ওই গ্রামে, ২০১৭ সালের দিকে, ২১০ শতাংশ জমিতে গড়ে তোলেন, গ্রিন মাল্টার বাগান। শ্রমিকদের পাশাপাশি, তিনি নিজেও বাগান পরিচরযার কাজ শুরু করেন।

এ বছর তার বাগানে ব্যাপক মাল্টার অবাদ  হয়েছে। আশা করছেন এবার ৪ থেকে ৫ লাখ টাকার মাল্টা বিক্রি করতে পারবেন তিনি।শিক্ষক মনিরুল ইসলামের মাল্টার বাগান দেখতে এবং বাগান থেকে তাঁজা ফল কিনতে, প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন, অসংখ্য মানুষ। অনেক বেকার শ্রমিকের মাসিক বেতনে, কর্ম সংস্থানের সৃষ্টি হয়েছে, তার বাগানে। ভক্সপপ :

ভোলা কৃষি বিভাগ বলছে, জেলায় মাল্টা চাষের জন্য, কৃষক ও উদ্যোক্তাদের, বিভিন্ন ধরণের সহযোগীতা ও পরামর্শ দেয়া হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় চলতি বছর ৩০ হেক্টর জমিতে মাল্টার চাষ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় রয়েছে ১০ হেক্টর।

বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button