
অস্ট্রেলিয়ানদেরকে হোয়াইটওয়াশ করার মিশন নিয়ে আজ চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ।
সন্ধ্যায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের ম্যাচে সেটিই টাইগারদের লক্ষ্য। দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের ফলে দারুণ মনোবলে মাহমুদুল্লাহ বাহিনী। অপরদিকে, সিরিজ হারায় অনেকটাই ব্যাকফুটে অজি শিবির।
সামনের ম্যাচদুটি নিজেদের করতে মরিয়া তারা। এছাড়া বাংলাদেশের বিপক্ষে সিরিজে আরো বড় লজ্জায় পড়া ঠেকাতে অস্ট্রেলিয়ার দলের জন্য আজকের খেলাটি খুবই গুরুত্বপূর্ণ। তবে, টাইগাইরাও ধবলধোলাই লক্ষ্য নিয়ে আজকের ম্যাচ বাগিয়ে এগিয়ে থাকার ছক কষছেন।
বাংলাটিভি/ এস



