Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

বিধিনিষেধের মধ্যে সড়কগুলোতে বেড়েছে গাড়ি ও মানুষ চলাচল

করোনা সংকটকালে বিধিনিষেধে গণপরিবহন বন্ধ থাকায় রাজধানীর প্রধান সড়কের একটি অংশ রিকশার দখলে। অন্য অংশে চলছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন। যাদের সামর্থ্য নেই, তারা কয়েকজনে মিলে ভ্যান ভাড়া করে ছুটছেন গন্তব্যে। হেঁটেও গন্তব্যে ছুটছেন অনেক মানুষ। শনিবার ৭ আগস্ট রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এসব চিত্র দেখা যায়।

সড়কে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেওয়া তথ্য মতে, ঘর থেকে বের হওয়া বেশিরভাগ মানুষের হাতেই হাসপাতাল সংক্রান্ত কাগজপত্র। যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারা সবাই হাসপাতালে ছুটছেন বলে জানাচ্ছেন। এরমধ্যে আজ থেকে শুরু হয়েছে গণ টিকাদান কার্যক্রম। বেশিরভাগই বলছেন তারা টিকা দিতে যাচ্ছেন। ফলে আরও মানুষ ঘর থেকে বের হচ্ছে।

করোনা ঠেকাতে সরকারের দেওয়া বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট শেষ হচ্ছে। আর এই দিন যত ঘনিয়ে আসছে সড়কে মানুষের উপস্থিতি যেন ততই বাড়ছে। চেকপোস্টগুলোতেও নেই আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতা।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ঘুরে দেখা যায়, অসংখ্য মানুষ চলাচল করছে। প্রতিটি রিকশায় দুই জন চড়লেও মাঝে মধ্যে তিন জনও দেখা যাচ্ছে। বিধিনিষেধে মোটরসাইকেলে যাত্রী পরিবহন নিষেধ থাকলে তা মানা হচ্ছে না।

অন্যান্য দিনের তুলনায় ব্যক্তিগত গাড়িতেও অনেক মানুষ যাতায়াত করছে। যাদের সামর্থ্য নেই তারা হেঁটেই ছুটছেন গন্তব্যে। যাদের অনেকের গন্তব্য, রাজধানীর এক মাথা থেকে অন্য মাথা।

পুলিশের চেকপোস্টগুলোতে আগের মতো তেমন কোনো কঠোরতা দেখা যায়নি। ফলে অনায়াসেই পার হচ্ছে সব ধরনের যানবাহন। আগের মত চেকিং কেনো হচ্ছে না জানতে চাইলে একাধিক ট্রাফিক কর্মকর্তা বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করছি। বেশিরভাগ মানুষই টিকা নিতে বা জরুরি কাজে বের হচ্ছেন। যানবাহন না থাকায় হসপিটালের সঙ্গে জড়িতরা ব্যক্তিগত গাড়িতে বা রিকশায় আসছেন। তাদের তো ঠেকানো সম্ভব না। আমরা সাবধানতা অবলম্বন করে কাজ করছি।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button