Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় একদিনে রেকর্ড ২৬৪ জনের মৃত্যু

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৯০২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৭৪৪ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৭৮৬ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪৬ হাজার ৫১২টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ হাজার ৯৯৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭৯ লাখ ৯৫ হাজার ৬৩৮টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৪ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৪৭ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ।

এদিন মারা যাওয়া ২৬৪ জনের মধ্যে পুরুষ ১৪০ জন ও ১২৪ জন নারী। তাদের ঢাকা বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৬ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ৩৫ জন, বরিশাল বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন রয়েছেন। সরকারি হাসপাতালে ১৯০ জন, বেসরকারি হাসপাতালে ৫৫ জন এবং বাড়িতে ১৯ জন মারা গেছেন।

মৃত ব্যক্তিদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছরের মধ্যে আছেন একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে পাঁচজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫০ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৫ জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে তিনজন।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button