Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেট

কোয়ারেন্টিন শেষে অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল

আগামী ৩ আগস্ট ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফর থেকে ফিরে তিন দিন রুম কোয়ারেন্টিন শেষে আজ সকাল থেকে মাঠের অনুশীলন শুরু করেছে মাহমুদউল্লাহর দল। বিকেল ৪টা থেকে অনুশীলন শুরু করবেন অস্ট্রেলিয়ান ক্রিকেটারেরা।

পাঁচ ম্যাচের সিরিজকে সামনে রেখে আজ ও কাল চলবে দুদলের অনুশীলন। ৩ আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ব্যাটে-বলের লড়াই। আজ সকাল ১০টায় মিরপুর শেরে বাংলায় মাহমুদউল্লাহর নেতৃত্বে ১৭ জনের স্কোয়াড নিয়ে অনুশীলন শুরু করেছে স্বাগতিকেরা। অনুশীলনের আগে করোনা টেস্টে নেগেটিভ এসেছেন ক্রিকেটার ও দুদলের সাপোর্ট স্টাফরা। তাই আগের সময় অনুযায়ী সব ঠিকঠাক হচ্ছে।

অনুশীলনের ফাঁকে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন অনেক খেলোয়াড় এই সিরিজে নেই ঠিক কিন্তু কিছুদিন আগে আমরা জিম্বাবুয়ে একটা ভালো সফর কাটিয়েছি। আশা করছি ওই সফরের আত্মবিশ্বাস এই সিরিজে কাজে লাগবে।

একই সঙ্গে এই সিরিজটি তরুণদের জন্য বড় সুযোগ বলেও মনে করেন বাংলাদেশ কোচমুশফিকদের মতো খেলোয়াড় না থাকটা আমাদের জন্য বড় হতাশার। কিন্তু এটাও ঠিক তাঁর না থাকাটা তরুণ ক্রিকেটারদের জন্য অনেক বড় একটা সুযোগ। তরুণেরা নিজেদের প্রমাণ করার জন্য ভালো একটা সুযোগ পাবে।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button