Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

অবসরের ঘোষণা শ্রীলঙ্কার পেসার ইসুরু উদানার

হঠাৎই অবসরের ঘোষণা দিয়েছেন ইসুরু উদানা। জানিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার জার্সিতে আর খেলবেন না তিনি।

সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলেছেন শ্রীলঙ্কার পেস বোলার ইসুরু উদানা। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি না খেললেও আগের দুই ম্যাচে মাঠে নেমেছেন এই পেস বোলিং অলরাউন্ডার।

ভারতের বিপক্ষে কলম্বোর দ্বিতীয় টি-টোয়েন্টি জিতাতে শ্রীলঙ্কার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। ওই ম্যাচটিই হয়ে থাকলো ইসুরু উদানার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

সাদা বলের ক্রিকেটে লঙ্কানদের নিয়মিত মুখ হয়ে ওঠা বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে তার বুদ্ধিদীপ্ত বোলিং ছিল শ্রীলঙ্কার অন্যতম অস্ত্র। অথচ ‍টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে ৩৩ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন উদানা।

তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় খেলা চালিয়ে যাবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে উদানা লিখেছেন ‘অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, সবসময় ক্রিকেট আমার সবচেয়ে বড় ভালোবাসার জায়গা।

আমি সবসময় মাঠ ও মাঠের বাইরে শতভাগ উজাড় করে দিয়েছি। আমি বিশ্বাস করি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সময় এসেছে আমার। সময় এসেছে আগামী প্রজন্মের খেলোয়াড়দের জন্য জায়গা ছেড়ে দেওয়ার।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button