Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেট

২য় টি-টোয়েন্টিতে উইন্ডিজকে ৭ রানে হারিয়েছে পাকিস্তান

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজেকে ৭ রানে হারিয়েছে পাকিস্তান। এ জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাবর আজমের দল।
শনিবার গায়ানায় টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে নির্ধারিত ওভারে ১৫০ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথমে ব্যাট করে শুরুটা ভালোই করেছিলো পাকিস্তানের ব্যাটসম্যানরা। দুই ওপেনার মিলে ৫ ওভারেই তুলে ফেলে ৫০ রান। সারজিল খান ২০ রানে আউট হলে রিজওয়ানকে সঙ্গ দেন অধিনায়ক বাবর আজম। ক্যাপ্টেনের ৫১ রান ও রিজওয়ানের ৪৬ রানে বড় সংগ্রহের দিকে আগাতে থাকে পাকিস্তান। তবে শেষ দিকে ব্যাটিং অর্ডার তাসের ঘরের মত ভেঙে পড়ায় ১৫৭ রানে থামে তাদের ইনিংস।
এদিকে ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মোহাম্মদ হাফিজের শিকার আন্দ্রে ফ্লেচার। হাফিজের ৪ ওভারে ৬ রানের রেকর্ড গড়া বোলিংয়ে ম্যাচ কঠিন হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের জন্য। উইন্ডিজের হয়ে প্রায় একাই লড়াই চালিয়ে যওেয়া নিকোলাস পুরানের ৩৩ বলে ৬২ রানের অপরাজিত ইনিংসও ম্যাচ জিততে ব্যর্থ হয় পোলার্ডের দলকে।
বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button